ইসলামী আন্দোলনের সমাবেশের পথে দু*র্ঘটনা, নি*হত ৭
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২২ AM

ইসলামী আন্দোলনের সমাবেশের পথে দু*র্ঘটনা, নি*হত ৭

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৬/২০২৫ ০২:১৭:১৭ PM

ইসলামী আন্দোলনের সমাবেশের পথে দু*র্ঘটনা, নি*হত ৭

ছবি : সংগৃহীত


ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের হাসাড়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শনিবার ভোরের ওই সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। আহত হয়েছেন আরও ১০ জন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তারা। নিহতদের মধ্যে যশোর জেলা সভাপতি আব্দুল জালিলও রয়েছেন। নিহত সাতজনের মধ্যে পাঁচজনই যশোরের বাসিন্দা।

ভোরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া ও হাসাড়া ব্রিজ-২-এর মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহত অন্যরা হলেন-যশোরের মধুগ্রাম আড়পাড়া গ্রামের মুজাহিদ জিল্লুর রহমান, আব্দুল হালিম, সংগঠনের যশোর জেলা দায়িত্বশীল মাওলানা মোস্তফা, মুফতি আব্দুর রহমান, মুফতি আবু বকর এবং পাগলাদাহ থানার মো. বাপ্পির ছেলে হাসিব।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, যশোর থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেস বাসটি একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এরপর উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে আঘাত হানে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় সাতজন নিহত হন এবং অন্তত ১০ জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটে। পরে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ শুরু করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

জৈন্তা বার্তা/আরআর