দুর্নীতির বিরুদ্ধে নতুন শক্তি 'গ্রীন ফোর্স'র পথচলা শুরু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

দুর্নীতির বিরুদ্ধে নতুন শক্তি 'গ্রীন ফোর্স'র পথচলা শুরু

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০১/০৭/২০২৫ ১২:৪৮:৪৮ অপরাহ্ন

দুর্নীতির বিরুদ্ধে নতুন শক্তি 'গ্রীন ফোর্স'র পথচলা শুরু


'দুর্নীতির বিরুদ্ধে একসাথে' এই স্লোগান নিয়ে গত ২৮ জুন রাজধানীর বারিধারা ডিওএইচএস পরিষদ কনভেনশন সেন্টারে গ্রীন ফোর্স বাংলাদেশ নামের একটি অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছ্বাসেবী সামাজিক সংগঠনের গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন হয়েছে।

গ্রীন ফোর্স বাংলাদেশের চেয়ারম্যান মিকাইল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে সংগঠনের চিফ পেট্রন মেজর জেনরেল মুজাহিদ উদ্দিন (অব:) এবং ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হারিস বিন ওথমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত গ্রীন ফোর্স বাংলাদেশের বিভাগীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের সংকল্প ব্যক্ত করেন। এই সংগঠনটি সমাজ থেকে দুর্নীতি নির্মূলে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী