ছবি : সংগৃহীত
কুমিল্লার মুরাদনগরে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রোকসানা আক্তার রুবি, তার মেয়ে জোনাকি ও ছেলে রাসেল।
বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি আরও বলেন, কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।
ঘটনার পেছনে অন্য কোনো বিরোধ বা পরিকল্পিত হত্যার বিষয় আছে কিনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ।
জৈন্তা বার্তা/আরআর




