ট্রেনের ধা ক্কা য় নি হ ত বৃদ্ধ, মেয়ের বাড়িতে ফিরলেন লা*শ হয়ে
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৫০ AM

ট্রেনের ধা ক্কা য় নি হ ত বৃদ্ধ, মেয়ের বাড়িতে ফিরলেন লা*শ হয়ে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৫ ০৫:১৩:৩২ PM

ট্রেনের ধা ক্কা য় নি হ ত বৃদ্ধ, মেয়ের বাড়িতে ফিরলেন লা*শ হয়ে

ফাইল ফটো


মেয়েকে দেখতে যাওয়ার পথে ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় প্রাণ গেল সোলায়মান মাতব্বর নামের এক ব্যক্তি আজ শনিবার সকাল ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের বালিয়াচরা গ্রামের কওমি মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।নিহত সোলায়মান মাতব্বর (৭০) বালিয়াচরা গ্রামের মরহুম রহম মাতুব্বরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোলায়মান মাতুব্বর পার্শ্ববর্তী বালিয়া গ্রামে মেয়েকে দেখতে সকালে বাড়ি থেকে বের হন। পরে বাজার থেকে সদাই নিয়ে রেল রাস্তা দিয়ে হেঁটে রওনা দেন। দুপুরে মেয়ের সঙ্গেই তার শ্বশুর বাড়িতে খাওয়া-দাওয়া করে বড়ি ফিরবেন বলে জানান। বাড়িতে ফিরলেন ঠিকই, কিন্তু লাশ হয়ে।বয়সের ভারে কানে কম শুনতেন তিনি। ফলে খুলনা থেকে ঢাকাগামী জাহানারাবাদ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সোলায়মান রাস্তার খাদে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ বিষয়ে ভাঙ্গা রেল পুলিশের উপ-পরিদর্শক সাকুর হোসেন বলেন, ‘বৃদ্ধ লোকটি কানে কম শুনতেন বলে জেনেছি। তিনি হেঁটে রেল রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তিনি মারা যান।’তিনি আরও বলেন, ‘তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃদ্ধের সুরতহাল করে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা