মৌলভীবাজার জেলায় ৭ম বারের মতো শ্রেষ্ঠ কুলাউড়ার ওসি ছালেক
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৪ AM

মৌলভীবাজার জেলায় ৭ম বারের মতো শ্রেষ্ঠ কুলাউড়ার ওসি ছালেক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৩ ০৭:৪৯:৫৯ AM

মৌলভীবাজার জেলায় ৭ম বারের মতো শ্রেষ্ঠ কুলাউড়ার ওসি ছালেক

ওসির পুরস্কারের ক্রেস্ট


সপ্তম বারের মতো মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক।

বুধবার (১৪ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কারের ক্রেস্ট তার হাতে তুলে দেন সভার সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

থানা সূত্রে জানা যায়, ওসি আব্দুছ ছালেক কুলাউড়া থানায় যোগদানের পর গত ১ বছর থেকে থানায় আগত সেবাগ্রহীতাদের মানবিকভাবে পুলিশি সেবা প্রদান-সেবার মান বৃদ্ধি, থানা এলাকার আইনশৃঙ্খলার উন্নতি, খুন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার, চোরাইকৃত গরু উদ্ধারসহ চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, নারী নির্যাতন ও ইভটিজিংরোধ এবং ক্লুলেস মামলার রহস্য উদঘাটনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিশেষ অবদান রাখায় তাকে অভিন্ন মানদণ্ডের আলোকে টানা সপ্তম বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

এ অর্জন কুলাউড়াবাসীর প্রতি উৎসর্গ করেছেন বলে জানান ওসি মো. আব্দুছ ছালেক।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী