মসজিদে মিলল কন্যাশিশুর র*ক্তাক্ত লা*শ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩২ AM

মসজিদে মিলল কন্যাশিশুর র*ক্তাক্ত লা*শ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৫ ০২:৪৩:২৭ PM

মসজিদে মিলল কন্যাশিশুর র*ক্তাক্ত লা*শ

ছবি : সংগৃহীত


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মসজিদের দ্বিতীয় তলা থেকে মায়মুনা আক্তার ময়না (৯) নামে এক নিখোঁজ শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (৬ জুলাই) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়া এলাকার মসজিদ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের মোয়াজ্জিনকে থানায় নেয়া হয়েছে। নিহত মায়মুনা আক্তার ময়না উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। শনিবার থেকে ময়না নিখোঁজ ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী জানান, সকালে শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়া মসজিদের দ্বিতীয় তলায় এক শিশুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পিবিআইসহ থানা পুলিশ ঘটনার তদন্ত করছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী