যশোরে বাসের ধাক্কায় প্রা ণ গেল ২ জনের, চালক গ্রে ফ তা র
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২৯ AM

যশোরে বাসের ধাক্কায় প্রা ণ গেল ২ জনের, চালক গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৫ ০৪:২৭:২৪ PM

যশোরে বাসের ধাক্কায় প্রা ণ গেল ২ জনের, চালক গ্রে ফ তা র

সংগৃহিত


যশোর-চুকনগর সড়কের মণিরামপুর ডিগ্রী কলেজ মোড়ে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে ভ্যানটির আরোও তিন যাত্রী। রোববার (৬ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে।

নিহতদের একজন পথচারী ও অপরজন ভ্যানযাত্রী বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন ভ্যানযাত্রী গাইবান্ধা জেলার শাঘাটার আব্দুল্লাহ পাড়ার রাজনের ছেলে রতন (২৭) ও পথচারী উপজেলার জয়পুর গ্রামের আবু খালেক দফাদারের ছেলে নাজমুল দফাদার (৪০)।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে মনিরামপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিল। পথে মনিরামপুর সরকারি কলেজ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানে সজোরে ধাক্কা দেয়। এরপর প্রায় ৩০ মিটার দূরে গিয়ে বাসটি এক পথচারীকেও চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী রতন মারা যায়। আর আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় নাজমুলের মৃত্যু হয়। পরে বিক্ষুদ্ধ জনতা বাসটিকে আটক করে চালক আব্দুল গনীকে (৩৫) পুলিশের কাছে সোপর্দ করে।

মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং মনিরামপুর থানার পুলিশ সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এই ঘটনায় ঘাতক বাস ও বাসের চালককে আটক করা হয়েছে।এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী