চট্টগ্রামে দু র্বৃ ত্ত দের গু লি তে নি হ ত ১
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে দু র্বৃ ত্ত দের গু লি তে নি হ ত ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৫ ০৫:১৭:৩০ অপরাহ্ন

চট্টগ্রামে দু র্বৃ ত্ত দের গু লি তে নি হ ত ১

সংগৃহিত


চট্টগ্রামের রাউজানে বোরকা পরে আসা সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে সেসেলিম নামে একজন নিহত হয়েছে। রোববার (৬ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে রাউজানের কদলপুরে ঈশানভট্টের হাট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সেলিম কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সমশের পাড়া গ্রামের আমির হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দাবি, নিহত সেলিম নিকটাত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফিরছিলেন। মোটর সাইকেলে তার সাথে স্ত্রী এবং মেয়েও ছিলো। হঠাৎ অটোরিকশাযোগে আসা বোরকা পরিহিত দুর্বৃত্তরা সেলিমের মাথায় গুলি করলে লুটিয়ে পড়েন তিনি। উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের কারণ কেউ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, নিহতের মুখে ও মাথায় গুলি লেগেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে কারা কেন হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা তদন্তের পর জানা যাবে। খুনিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর চট্টগ্রামের রাউজানে সহিংসতায় মোট ১৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে ১০টি রাজনৈতিক হত্যাকাণ্ড। বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে অনেকবার। সেলিম হত্যাকাণ্ড রাজনৈতিক নাকি অন্য কোনো ঘটনার জের ধরে ঘটেছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি কেউ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী