বি আর টিসি বাস দু র্ঘ ট না য় হেলপারের মৃ ত্যু
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ AM

বি আর টিসি বাস দু র্ঘ ট না য় হেলপারের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৫ ০৬:৪৩:৩৭ PM

বি আর টিসি বাস দু র্ঘ ট না য় হেলপারের মৃ ত্যু

সংগৃহিত


দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বিআরটিসি বাস উল্টে সুকুমার রায় (৪৫)নামে বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১১ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও বীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়।

নিহত সুকুমার রায় রংপুর সদর উপজেলার সাতগাড়া গ্রামের জনবী মহন্তের ছেলে।

আহতরা হলেন, পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাচপীর গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে একরামুল হক (৬২), একই এলাকার ইমান আলীর ছেলে মেহেদী হাসান (৩০), পঞ্চগড় সদর উপজেলার শহীদুল ইসলামের মেয়ে মোছা. শারমিন (২৯), সদর উপজেলার রবিউল ইসলামের ছেলে মিরাজ (২১), আটোয়ারী উপজেলার বকুল চন্দ্রের স্ত্রী রিনা রানী (৪৫), পঞ্চপুকুরিয়া গ্রামের লেবু মিয়ার স্ত্রী আলেয়া বেগম (৫৫), আইবুল হকের ছেলে শহীদুল ইসলাম(৩৩), ঠাকুরগাঁও সদর উপজেলা এনামুল হকের স্ত্রী ছকিনা (৫০), একই জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আজিজুল ইসলামের স্ত্রী সোনাভান (৫৫), ঠাকুরগাঁও জেলার বড়গ্রাম এলাকার মমতাজ উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৩৭), দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার দিজেন্দ্রনাথের ছেলে কৃষ্ণ রায় (৩৩)। এদের মধ্যে মেহেদী হাসান ও সোনাভানকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী