চট্টগ্রামে বাবার মৃ ত্যু র দিনে পরীক্ষা দিলেন নুসরাত, মন কাঁদাল সবার
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৪ PM

চট্টগ্রামে বাবার মৃ ত্যু র দিনে পরীক্ষা দিলেন নুসরাত, মন কাঁদাল সবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৫ ০৪:৫৩:০০ PM

চট্টগ্রামে বাবার মৃ ত্যু র দিনে পরীক্ষা দিলেন নুসরাত, মন কাঁদাল সবার

ছবি : ফাইল ফটো


চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে গেলেন আলিম পরীক্ষার্থী নুসরাত জারিন ফিমা। সোমবার (৭ জুলাই) তার বাবা মো. নুরের জামান হৃদরোগে আক্রান্ত হয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। তিনি মিরসরাই উপজেলার হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কেরানি ছিলেন।

নুসরাতের চাচাতো ভাই ইমাম উদ্দিন বলেন, আমার চাচাতো বোনের আলিম পরীক্ষা চলছে। আজ ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ছিল। সোমবার সকাল সাড়ে ৬টায় আমার চাচা স্ট্রোক করে। দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ বাড়িতে নিয়ে আসি। মরদেহ বাড়িতে রেখে নুসরাত কেঁদে কেঁদে মিরসরাই লতিফীয়া কামিল মাদরাসায় পরীক্ষাকেন্দ্রে যান। সে আবুতোরাব ফাজিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে।

আজ বিকাল সাড়ে ৩টায় হাইতকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে মো. নুরের জামানের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান নুসরাতের চাচাতো ভাই ইমাম উদ্দিন।তিনি আরও বলেন, ১০ দিন আগে আমার বাবা (নুরের জামানের বড় ভাই) নুরুল মোস্তফাও মারা যান। ১০ দিনের ব্যবধানে আমার বাবা ও চাচাকে হারিয়ে ফেললাম।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী
তারেক রহমান সুনামগঞ্জ-৩ আসনের প্রতি আন্তরিক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন: এমপি কয়ছর আহমদ
মা*দক, জু*য়া ও কি*শোর গ্যাং স*হ্য করা হবে না- মন্ত্রী মুক্তাদির
কিশোর রিফাত হ*ত্যা: ১ আ*সামি গ্রে*প্তার
সিলেটে পৃথক অ*ভিযানে ২৮ লাখ টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ, গ্রে*প্তার ৩
ওসমানীনগরে তেলবাহী ট্রাক-সিএনজি সংঘ*র্ষে নি*হত ৪
সিলেটসহ কিছু স্থানে ভারি বর্ষণের শ'ঙ্কা
সিলেটে হা'মের উপসর্গে আরও এক শিশুর মৃ'ত্যু
বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন