হাসপাতালে ভুয়া ডাক্তার সেজে প্র তা র ণা, যুবক গ্রে প্তা র
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৫ PM

হাসপাতালে ভুয়া ডাক্তার সেজে প্র তা র ণা, যুবক গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৫ ০৫:২৩:১৩ PM

হাসপাতালে ভুয়া ডাক্তার সেজে প্র তা র ণা, যুবক গ্রে প্তা র

সংগৃহিত


যশোর জেনারেল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে আব্দুর রহমান রাকিব (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) দুপুরে হাসপাতাল চত্বর থেকে তাকে আটক করা হয়।

আব্দুর রহমান রাকিব যশোর শহরের শংকরপুর এলাকার মুজিবুর রহমানের ছেলে।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে বলেন, রাকিব নিজেকে ইন্টার্ন চিকিৎসক পরিচয় দিয়ে নানা ধরনের প্রতারণা করে আসছিলেন

প্রায় ১০-১৫ দিন আগে পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার এক নারীর কাছ থেকে তিনি অর্থ হাতিয়ে নেন। সোমবারও একই কায়দায় চিকিৎসাসেবার নামে প্রতারণা করার সময় বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে হাতেনাতে ধরা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাকিবকে নিজেদের হেফাজতে নিয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী
তারেক রহমান সুনামগঞ্জ-৩ আসনের প্রতি আন্তরিক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন: এমপি কয়ছর আহমদ
মা*দক, জু*য়া ও কি*শোর গ্যাং স*হ্য করা হবে না- মন্ত্রী মুক্তাদির
কিশোর রিফাত হ*ত্যা: ১ আ*সামি গ্রে*প্তার
সিলেটে পৃথক অ*ভিযানে ২৮ লাখ টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ, গ্রে*প্তার ৩
ওসমানীনগরে তেলবাহী ট্রাক-সিএনজি সংঘ*র্ষে নি*হত ৪
সিলেটসহ কিছু স্থানে ভারি বর্ষণের শ'ঙ্কা
সিলেটে হা'মের উপসর্গে আরও এক শিশুর মৃ'ত্যু
বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন