ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৯২ জন হাসপাতালে ভর্তি, মৃ ত্যু ৩
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৪ PM

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৯২ জন হাসপাতালে ভর্তি, মৃ ত্যু ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৫ ০৬:০৩:২৬ PM

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৯২ জন হাসপাতালে ভর্তি, মৃ ত্যু ৩

পতীকী ছবি


গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি এই বছর একদিনে সর্বাধিক রোগী। এর মধ্যে ১৫৪ জনই বরিশাল বিভাগে, সিটি করপোরেশন এলাকার বাইরে। আর এই সময়ের মধ্যে মারা গেছেন ৩ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৮ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৭৬৩ জন।

সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি জুলাইয়ে এখন পর্যন্ত ২ হাজার ৪৬৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৬ জন মারা গেছেন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ৩৮২ জন, বাকি ৯২৪ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এই বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১ এবং মে’তে ১ হাজার ৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭ এবং মে মাসে ৩ জন মারা গেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী
তারেক রহমান সুনামগঞ্জ-৩ আসনের প্রতি আন্তরিক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন: এমপি কয়ছর আহমদ
মা*দক, জু*য়া ও কি*শোর গ্যাং স*হ্য করা হবে না- মন্ত্রী মুক্তাদির
কিশোর রিফাত হ*ত্যা: ১ আ*সামি গ্রে*প্তার
সিলেটে পৃথক অ*ভিযানে ২৮ লাখ টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ, গ্রে*প্তার ৩
ওসমানীনগরে তেলবাহী ট্রাক-সিএনজি সংঘ*র্ষে নি*হত ৪
সিলেটসহ কিছু স্থানে ভারি বর্ষণের শ'ঙ্কা
সিলেটে হা'মের উপসর্গে আরও এক শিশুর মৃ'ত্যু
বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন