প্রেমের টানে ভা র ত থেকে এসে জানলেন প্রেমিকাও বিবাহিত!
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ PM

প্রেমের টানে ভা র ত থেকে এসে জানলেন প্রেমিকাও বিবাহিত!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৫ ১০:১৪:৫৩ PM

প্রেমের টানে ভা র ত থেকে এসে জানলেন প্রেমিকাও বিবাহিত!

ছবি : সংগৃহীত


বিয়ে গোপন করে মোবাইল ফোনে বন্ধুত্ব। এরপর ভালোলাগা থেকে ভালোবাস। মাঝখানে দুই বাংলার সীমান্ত। তবুও মন মানেনি। শেষ পর্যন্ত প্রেমের টানে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের রংপুরে আসেন সোহেল আলী নামে এক যুবক। দেখাও হয় প্রেমিকার সঙ্গে। কিন্তু মন ভেঙে যায় দূরদেশ থেকে আসা প্রেমিক সোহেলের। জানতে পারেন, তার প্রেমিকাও বিবাহিত।

এক বছরের প্রেমের সম্পর্কে সোহেল আলীর মতো তার প্রেমিকাও গোপন রেখেছিলেন বিবাহিত জীবনের গল্প। কিন্তু প্রেমিকার বাড়িতে আসার পরে ঘটে বিপত্তি। বিবাহিত হওয়ায় দুজনেরই পরকীয়ার সম্পর্কে পড়ে টান। অবশেষে পুলিশের সহায়তায় ভারতীয় এই যুবক ফিরে যান নিজ দেশে।

সোমবার (৭ জুলাই) দুপুরে লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রেমের টানে বৈধ ভিসায় সীমান্ত পেরিয়ে আসা ভারতীয় যুবক সোহেল আলী (৩২) পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার কলবলি তলা গ্রামের মরজেম মণ্ডলের ছেলে। এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ থানাধীন সারাই উল্লাপাড়া গ্রামের এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত শনিবার (৫ জুলাই) দিবাগত রাতে হারাগাছে প্রেমিকার বাড়িতে ভারতীয় ওই যুবককে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এর পরদিন রোববার সকালে আটককৃত ভারতীয় নাগরিককে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। সেখানে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর হারাগাছ থানা পুলিশ স্কটসহ সোহেল আলীকে লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের কাছে রাতে হস্তান্তর করা হয়।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনপুলিশের ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, সোমবার সকালে ইমিগ্রেশনের মাধ্যমে ভারতীয় নাগরিক সোহেল বর্ডার পার হয়ে চেংরাবান্ধা ইমিগ্রেশনে চলে যান।

এ ঘটনা সম্পর্কে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর বিভাগ) মারুফ আহমেদ বলেন, ভারতীয় যুবক সোহেল আলীর সঙ্গে হারাগাছের এক প্রবাসীর স্ত্রীর অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক বছরের বেশি সময় ধরে অনলাইনে তাদের কথাবার্তা হয়। গত শুক্রবার (৪ জুলাই) ভারতীয় ওই যুবক পাসপোর্ট ও ভিসার মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে রাজশাহীর পবা উপজেলায় মামাতো ভাইয়ের বাড়িতে ওঠেন। সেখান থেকে গত শনিবার রাতে প্রেমিকার বাড়িতে দেখা করতে আসেন।

তিনি আরও বলেন, স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে সেনাবাহিনীকে জানান। খবর পেয়ে রাতেই ওই নারীর বাড়ি থেকে ভারতীয় নাগরিক সোহেলকে আটক করে সেনাবাহিনী। পরে রোববার হারাগাছ থানা পুলিশের কাছে ভারতীয় নাগরিক সোহেলকে হস্তান্তর করে। খবর পেয়ে রাতে হারাগাছ থানায় সোহেলের খোঁজ নিতে আসেন রাজশাহী পবার উপজেলার স্বজনরা।

মারুফ আহমেদ বলেন, ওই নারী থানায় হাজির হয়ে পুলিশকে জানিয়েছেন আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। পরে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রোববার রাতে সোহেলকে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সেখান থেকে আজ সকালে তিনি নিজ দেশে চলে গেছেন।

এদিকে ভারতীয় নাগরিক সোহেল আলীর মামাতো ভাই রাজশাহী পবার ডাঙ্গিপাড়া গ্রামের রফিক মিয়া বলেন, সোহেল বিবাহিত এবং তিনি ভারতে প্রাইভেটকার চালক। গত শনিবার তিনি রাজশাহীতে যাওয়ার কথা বলে বের হন এবং রাতে মোবাইলে জানান রংপুরে আছেন। পরদিন সকালে সেনাবাহিনীর মাধ্যমে জানতে পারি, সোহেল পরকীয়া করতে গিয়ে প্রেমিকার বাড়িতে ধরা পড়েছেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী
তারেক রহমান সুনামগঞ্জ-৩ আসনের প্রতি আন্তরিক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন: এমপি কয়ছর আহমদ
মা*দক, জু*য়া ও কি*শোর গ্যাং স*হ্য করা হবে না- মন্ত্রী মুক্তাদির
কিশোর রিফাত হ*ত্যা: ১ আ*সামি গ্রে*প্তার
সিলেটে পৃথক অ*ভিযানে ২৮ লাখ টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ, গ্রে*প্তার ৩
ওসমানীনগরে তেলবাহী ট্রাক-সিএনজি সংঘ*র্ষে নি*হত ৪
সিলেটসহ কিছু স্থানে ভারি বর্ষণের শ'ঙ্কা
সিলেটে হা'মের উপসর্গে আরও এক শিশুর মৃ'ত্যু
বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন