কক্সবাজার সৈ ক তে সাগরে ভে*সে চবি শিক্ষার্থীর মৃ*ত্যু, নি খোঁ জ ২
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩৬ AM

কক্সবাজার সৈ ক তে সাগরে ভে*সে চবি শিক্ষার্থীর মৃ*ত্যু, নি খোঁ জ ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৫ ০৩:৪৩:২৮ PM

কক্সবাজার সৈ ক তে সাগরে ভে*সে চবি শিক্ষার্থীর মৃ*ত্যু, নি খোঁ জ ২

ছবি : ফাইল ফটো


কক্সবাজারে সৈকতে গোসলে নেমে কে এম সাদমান রহমান সাবাব (২১) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় নিখোঁজ হয়েছেন আরও দুজন।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে সৈকতের হিমছড়ি পয়েন্টে এ ঘটনা ঘটে। মৃত সাবাব ঢাকার মিরপুর থানার এ/৭ পল্লবী দক্ষিণের বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে।নিখোঁজরা হলেন, বগুড়া সদরের দক্ষিণ সনসনিয়া এলাকার আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান এবং দক্ষিণ নারুলি এলাকার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ। 

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) আপেল মাহমুদ বলেন, আজ সকালে পাঁচ বন্ধু মিলে কক্সবাজারে ঘুরতে আসেন। সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজের বিভাগের শিক্ষার্থী। তারা হিমছড়ি সৈকতে যায়। এর মধ্যে দুজন বাঁধের উপরে বসেছিল এবং অপর তিনজন বাঁধের নিচে গোসলে নামে। এ সময় ঢেউয়ের তোড়ে তিনজনই সাগরে ভেসে যায়।এর মধ্যে সাবাবের মরদেহ উদ্ধার করা হয়। বাকি দুজন নিখোঁজ রয়েছে।

বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল রয়েছে জানিয়ে আপেল মাহমুদ বলেন, ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মী উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।জানতে চাইলে কক্সবাজার টুরিস্ট পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গাজী আতাউর রহমান বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি, ঘটনাস্থলে যাচ্ছি। পরে ঘটনার বিস্তারিত জানা যাবে।’

এ বিষয়ে চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, ‘গতকাল রাতে প্রথম বর্ষের তিন শিক্ষার্থী কক্সবাজারে বেড়াতে যায়। তারা নিজ উদ্যোগে সেখানে গেছে। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা, অন্যরা এখনো নিখোঁজ।’

তিনি আরও বলেন, ‘পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ইতোমধ্যে কক্সবাজারের পথে রওনা হয়েছে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী