শ্যামনগরে শিয়াল মারার ফাঁ দে প্রা ণ গেল নারীর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩৯ PM

শ্যামনগরে শিয়াল মারার ফাঁ দে প্রা ণ গেল নারীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৫ ০৬:৪৫:০৬ PM

শ্যামনগরে শিয়াল মারার ফাঁ দে প্রা ণ গেল নারীর

পতীকী ছবি


সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শিয়াল তাড়ানোর জন্য বসানো বিদ্যুতায়িত ফাঁদে জড়িয়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে বাড়ির পাশের মুরগির খামার ‘সুন্দরবন প্রজেক্ট’ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ওই নারীর নাম রূপবান বেগম (৪৫)। তিনি উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামের জহুর আলী মোল্লার স্ত্রী।

নিহতের পরিবার জানায়, সকালে রূপবান বেগম ছাগলের জন্য ঘাস কাটতে খামারের দিকে যান। আগের দিন খামারের ম্যানেজার মাকসুদ তাকে ওই এলাকায় ঘাস কাটার পরামর্শ দিয়েছিলেন। পরে দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা খামারের ভেতর বিদ্যুতায়িত তারে জড়িয়ে থাকা অবস্থায় রূপবান বেগমের নিথর দেহ দেখতে পান। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনার পর খামারটির মালিক ও কর্মচারীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। খামারের মালিক নূর ইসলাম জানান, রাতে শিয়ালের উপদ্রব ঠেকাতে প্রজেক্টের চারপাশে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। তবে ভুলবশত সকালে সংযোগ বন্ধ করা হয়নি বলেই এ দুর্ঘটনা ঘটতে পারে।

ঘটনার পর থেকে খামারের ম্যানেজার মাকসুদ আলমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী
তারেক রহমান সুনামগঞ্জ-৩ আসনের প্রতি আন্তরিক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন: এমপি কয়ছর আহমদ
মা*দক, জু*য়া ও কি*শোর গ্যাং স*হ্য করা হবে না- মন্ত্রী মুক্তাদির
কিশোর রিফাত হ*ত্যা: ১ আ*সামি গ্রে*প্তার
সিলেটে পৃথক অ*ভিযানে ২৮ লাখ টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ, গ্রে*প্তার ৩
ওসমানীনগরে তেলবাহী ট্রাক-সিএনজি সংঘ*র্ষে নি*হত ৪
সিলেটসহ কিছু স্থানে ভারি বর্ষণের শ'ঙ্কা
সিলেটে হা'মের উপসর্গে আরও এক শিশুর মৃ'ত্যু
বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন