সুন্দরবন র ক্ষা য় সমন্বিত অ ভি যা ন চান পরিবেশ উপদেষ্টা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২১ PM

সুন্দরবন র ক্ষা য় সমন্বিত অ ভি যা ন চান পরিবেশ উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৫ ১১:০৪:৩৩ PM

সুন্দরবন র ক্ষা য় সমন্বিত অ ভি যা ন চান পরিবেশ উপদেষ্টা

ছবি : সংগৃহীত


সুন্দরবনকে সব ধরনের অপরাধমুক্ত রাখতে বন বিভাগ, নৌবাহিনী, র‍্যাব, কোস্ট গার্ড, বিজিবি, পুলিশ ও স্থানীয় কমিউনিটি পেট্রোল গ্রুপকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন পরিবেশ‑বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (৯ জুলাই) ‘সুন্দরবন ব্যবস্থাপনার চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক অনলাইন মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় উপদেষ্টা স্থানীয় জনগণের জীবিকা নির্বাহ, বনদস্যুতা, হরিণ শিকার, প্লাস্টিক দূষণ, আগুন লাগা, বিষ দিয়ে মাছ ধরা, অবৈধ প্রবেশ ও যান চলাচলের মতো চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে একটি সমন্বিত পরিকল্পনার আহ্বান জানান।

তিনি বলেন, সুন্দরবন শুধু একটি বনভূমি নয়, এটি আমাদের জীবনের অংশ। এর টিকে থাকা মানেই দেশের পরিবেশ, জীববৈচিত্র্য ও উপকূলীয় মানুষের জীবনের নিরাপত্তা। সুন্দরবনের সুরক্ষায় চলমান প্রকল্পে টাইগার রেসপন্স টিম, ডলফিন টিম এবং পেট্রোল ইউনিট কাজ করছে। এছাড়া ইকো-ট্যুরিজম গাইডলাইন এবং সুন্দরবন ভ্রমণ নীতিমালা দ্রুত চূড়ান্ত করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো. ইমরান আহমেদ প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার