নেত্রকোণা সী মা ন্ত দিয়ে ২১ জনকে পু শ ইন
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২০ PM

নেত্রকোণা সী মা ন্ত দিয়ে ২১ জনকে পু শ ইন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৫ ০৩:৪৪:০৮ PM

নেত্রকোণা সী মা ন্ত দিয়ে ২১ জনকে পু শ ইন

পতীকী ছবি


নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গ ও ২ জন পুরুষ রয়েছেন। আটককৃতরা ঢাকা, চট্রাগ্রাম, রাজবাড়ি, পটুয়াখালি, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় বাসিন্দা বলে জানা গেছে।

দুর্গাপুরের বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর ৫ টার দিকে বিজয়পুর সীমান্ত দিয়ে হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি দল সীমান্তে টহল দিচ্ছিল। এসময় বিজয়পুর বিওপির ১১৪৮/৪ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া এলাকায় বিএসএফের পুশ ইন করা ২১ জনকে আটক করে বিজিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিভিন্ন এলাকায় বসবাস করছিল। পরে বিএসএফ তাদের আটক করে আসাম আর্মির নিকট হস্তান্তর করে। পরে বিএসএফ তাদের দুর্গাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার