ডেঙ্গুতে মৃ ত্যু থামছে না, শিশুসহ আরও দুইজনের প্রা ণ হা নি
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২১ PM

ডেঙ্গুতে মৃ ত্যু থামছে না, শিশুসহ আরও দুইজনের প্রা ণ হা নি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৫ ০৫:০২:২৫ PM

ডেঙ্গুতে মৃ ত্যু থামছে না, শিশুসহ আরও দুইজনের প্রা ণ হা নি

পতীকী ছবি


গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৩৩৭ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া দুইজনের মধ্যে ছেলে শিশুটির বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে। অপর নারীর বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১০১ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৭৬ জন, (সিটি করপোরেশন বাদে) চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, ঢাকা বিভাগে ৪১ জন, খুলনা বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন ও সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ২৯ জন পুরুষ ও ২৫ জন নারী। হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৯৩১ জন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার