স্ত্রীকে ১১ টুকরা করে হ ত্যা, স্বামী পলাতক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

স্ত্রীকে ১১ টুকরা করে হ ত্যা, স্বামী পলাতক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৫ ০৬:২৪:২১ অপরাহ্ন

স্ত্রীকে ১১ টুকরা করে হ ত্যা, স্বামী পলাতক

পতীকী ছবি


চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকার বাসায় এক নারীকে ১১ টুকরা করে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাত একটার দিকে নগরীর একটি ভবনের নবম তলায় এ ঘটনা ঘটে। এর পর থেকে তাঁর স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনিই হত্যাকারী বলে সন্দেহ করছে পুলিশ।

নিহত ওই নারীর নাম ফাতেমা বেগম। তাঁর স্বামীর নাম মো. সুমন।

পুলিশ বলছে, ওই নারীকে হত্যায় ছুরি ও চাপাতি ব্যবহার করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশ কেটে টুকরা টুকরা করা হয়েছে। হাড় থেকে মাংস কেটে ফেলা হয়েছে। ১১টি টুকরা ঘরের মেঝেতে ফেলে রেখে পালিয়ে যান খুনি।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, রাতে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ওসি মোহাম্মদ কামরুজ্জামান আরও বলেন, ১০ বছর আগে সুমনের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। তাঁদের আট বছর বয়সী একটি সন্তান রয়েছে। সুমন পেশায় পিকআপচালক। ঘটনার সময় বাসায় তাঁরা স্বামী-স্ত্রী ছিলেন। একমাত্র সন্তান ছিলেন আত্মীয়ের বাসায়।

পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় স্ত্রীকে খুন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি কামরুজ্জামান। তিনি বলেন, পারিবারিক কলহের জেরে এই খুনের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে ফাতেমা ও সুমনের মধ্যে ঝগড়া চলে আসছিল। নিহত ফাতেমার পুরো শরীরে আঘাতের চিহ্ন। তাঁর পুরো শরীর ক্ষতবিক্ষত করার পর কেটে ১১ টুকরা করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী