সাতক্ষীরায় ডিউটিরত অবস্থায় পু লি শ ইনচার্জের মৃ ত্যু
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২০ PM

সাতক্ষীরায় ডিউটিরত অবস্থায় পু লি শ ইনচার্জের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৫ ০৩:৪১:১৪ PM

সাতক্ষীরায় ডিউটিরত অবস্থায় পু লি শ ইনচার্জের মৃ ত্যু

ছবি : ফাইল ফটো


সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে সাঈদুজ্জামান (৪৯) নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা সদরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১২টার দিকে শহরের কাটিয়া লস্কারপাড়া এলাকায় দায়িত্বরত অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি কুষ্টিয়া জেলার পারমৃত্তিকাপাড়া গ্রামে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, বৃহস্পতিবার রাতে ডিউটিরত অবস্থায় হঠাৎ বুকে তীব্র ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন সাঈদুজ্জামান।তাৎক্ষনিক তাকে উদ্ধার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাঈদুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার সকালে পুলিশ লাইনে জানাজা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার