সংগৃহিত
টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জে যমুনা নদীতে পিকনিকে এসে নৌকা থেকে নদীতে পড়ে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ শহরের ৩ নম্বর ক্রসবার এলাকার নতুন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ কলেজছাত্রের নাম মো. নয়ন (১৮)। তিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বেতুয়া গ্রামের জহু মিয়ার ছেলে ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী
তবে দুপুর ২টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর খোঁজ পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ শরীফুল ইসলাম বলেন, ‘টাঙ্গাইল থেকে দুটি নৌকাযোগে বেশ কয়েকজন যুবক ও তরুণ যমুনা নদীতে পিকনিক করতে আসেন। বাড়ির দিকে রওনা হওয়ার সময় একটি নৌকা থেকে শিক্ষার্থী নয়ন হঠাৎ নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে নৌকা দিয়ে আশপাশে খোঁজ করা হলেও তাকে পাওয়া যায়নি।’
শনিবার (১২ জুলাই) সকালে রাজশাহী থেকে আসা ডুবুরিদল ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে।
জৈন্তাবার্তা / সুলতানা




