সংগৃহিত
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া ফায়ার সার্ভিস এলাকায় শনিবার অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যানের ভিতর থেকে তিনশত দুই পিচ ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ।
এসময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অপরাধে মোঃ জীবন মিয়া ও মোঃ জামিরুল ইসলাম নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে শনিবার সকালে উত্তর বঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া ফায়ার সার্ভিস এলাকার একটি আঞ্চলিক সড়ক দিয়ে ঢাকা মেট্রো ২৩-১০৫৫ নম্বরের একটি কাভার্ড ভ্যান যোগে মৌচাকের দিকে মাদক নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার এসআই রেজাউল এর নেতৃত্বে একদল পুলিশ সদস্যরা বক্তারপুর এলাকায় অবস্থান করে।
জৈন্তাবার্তা / সুলতানা




