থানা থেকে আ সা মি ছি*নিয়ে নেওয়ায় যুবদল-ছাত্রদলের ১৭ নেতাকর্মী কা রা গা রে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

থানা থেকে আ সা মি ছি*নিয়ে নেওয়ায় যুবদল-ছাত্রদলের ১৭ নেতাকর্মী কা রা গা রে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৫ ০৭:৩৫:০৭ অপরাহ্ন

থানা থেকে আ সা মি ছি*নিয়ে নেওয়ায় যুবদল-ছাত্রদলের ১৭ নেতাকর্মী কা রা গা রে

ছবি : সংগৃহীত


নাটোরের লালপুর থানা থেকে ছাত্রদল নেতা রুবেলকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় যুবদল ও ছাত্রদলের ১৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৩ জুলাই) দুপুরে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিনের আদালতে মামলার এজাহারভুক্ত ২৩ আসামি জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৬ জনের জামিন মঞ্জুর করেন এবং বাকি ১৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, চলতি বছরের ৮ এপ্রিল বিকেলে বাগাতিপাড়ার একটি মামলায় ছাত্রদল নেতা রুবেলকে গ্রেপ্তার করে লালপুর থানায় নিয়ে আসে পুলিশ। তাকে বাগাতিপাড়া থানায় নিয়ে আসার প্রস্তুতিকালে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় এসে রুবেলকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের ওপর চাপ প্রয়োগ করে। পুলিশ অসম্মতি জানালে একপর্যায়ে হট্টগোল শুরু হয়। 

পরে দলীয় নেতাকর্মীরা জোরপূর্বক রুবেলকে থানার ভেতর থেকে ছিনিয়ে নিয়ে যায়। পরদিন থানা পুলিশ বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী