ময়মনসিংহে ২ সন্তানসহ মায়ের গলা কাটা লা শ উদ্ধার
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২২ PM

ময়মনসিংহে ২ সন্তানসহ মায়ের গলা কাটা লা শ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৫ ০৬:৪৮:৫২ PM

ময়মনসিংহে ২ সন্তানসহ মায়ের গলা কাটা লা শ উদ্ধার

পতীকী ছবি


ময়মনসিংহের ভালুকার এক বাড়ি থেকে দুই সন্তানসহ মায়ের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এক বাড়ি থেকে মরদেহ ৩টি উদ্ধার করে পুলিশ।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, স্থানীয় রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), কন্যা রাইসা (৪) ও পুত্র নীরব (২)। পুলিশ জানায়, রফিক উদ্দিনের স্ত্রী তার দুই শিশু সন্তানকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘর থেকে তাদের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবীর জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলাকাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে কীভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার