গোপালগঞ্জে সংঘ*র্ষে নি*হত বেড়ে ৫
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১৫ PM

গোপালগঞ্জে সংঘ*র্ষে নি*হত বেড়ে ৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৭/২০২৫ ০২:৩৩:০৬ PM

গোপালগঞ্জে সংঘ*র্ষে নি*হত বেড়ে ৫

ছবি : সংগৃহীত


গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ রিকশাচালক রমজান মুন্সী (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।

রমজানের ভাই ইমরান মুন্সী জানান, গত বুধবার বেলা আড়াইটার দিকে রমজান অটোরিকশা নিয়ে বের হলে গুলিবিদ্ধ হন। তার ডান হাতের কব্জির ওপর ও ডান বগলে গুলি লাগে। এরপর গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে সেখান থেকে তাকে ঢামেকে নেয়া হয়। বৃহস্পতিবার রাতে সেখানে তিনি মারা যান।

রমজান মুন্সীর আরেক ভাই হীরা মুন্সী বলেন, ঘটনার দিন দুপুরে গোপালগঞ্জ শহরের সিনেমা হলের পাশে রিকশা থেকে যাত্রী নামিয়ে ফেরার পথে সংঘর্ষে পড়ে রমজান গুলিবিদ্ধ হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, গোপালগঞ্জ সদর এলাকা থেকে নিয়ে আসা রমজান মুন্সী চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা গেছেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, গোপালগঞ্জ সংঘর্ষে গুলিবিদ্ধ আরও দুজন— সুমন বিশ্বাস (৩০) ও আব্বাস আলী (৩০) ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে দিনভর হামলা-সংঘর্ষের ঘটনায় বুধবার রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা। সংঘর্ষে নিহত হন চারজন। ৯ জন গুলিবিদ্ধসহ আহত হন শতাধিক। শহরের বিভিন্ন স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। এ সময় বিক্ষুব্ধদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওইদিন দুপুরে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন, যা এখনো চলছে।

ওইদিন সংঘর্ষে নিহতরা হলেন– গোপালগঞ্জ শহরের কোটালীপাড়ার হরিণাহাটি গ্রামের কামরুল কাজীর ছেলে রমজান কাজী (১৯), শানাপাড়ার সোহেল রানা (৩৫), উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (৩০) এবং সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন তালুকদার (২৪)। তারা আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন বলে পরিবার অভিযোগ করেছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার