সমাবেশে যাওয়ার পথে নি*হত জামায়াতের দুই নেতা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১৪ PM

সমাবেশে যাওয়ার পথে নি*হত জামায়াতের দুই নেতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৫ ০২:০১:৫৬ PM

সমাবেশে যাওয়ার পথে নি*হত জামায়াতের দুই নেতা

ছবি : সংগৃহীত


ঢাকার সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জামায়াতে ইসলামীর দুই নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ থেকে ৯ জন।

শনিবার ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ওসি মো. আশফাক হোসেন।

নিহতরা হলেন খুলনার দাকোপ উপজেলার আবু সাঈদ এবং মোহাম্মদ আমানত শেখ।

পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকায় যাওয়ার পথে একটি মিনি বাস ভাঙ্গা গোলচত্বরে যাত্রা বিরতিতে দাঁড়ায়। এ সময় পেছন থেকে দ্রুতগতির রয়েল এক্সপ্রেসের একটি বাস ওই মিনি বাসকে ধাক্কা দেয়। এতে মিনি বাসের সামনে দাঁড়িয়ে থাকা দুইজন কর্মী বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান এবং বাসে থাকা আরও কয়েকজন আহত হন।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ এবং মিনি বাসটি বর্তমানে ভাঙ্গা হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার