ছেলের দু র্ঘ ট না র খবর পেয়ে মা রা গেলেন মা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ PM

ছেলের দু র্ঘ ট না র খবর পেয়ে মা রা গেলেন মা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৫ ০৪:৫৪:২৩ PM

ছেলের দু র্ঘ ট না র খবর পেয়ে মা রা গেলেন মা

সংগৃহিত


ফটিকছড়ির বিবিরহাটে ছেলের মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন অসুস্থ মা।

শুক্রবার (১৮ জুলাই) রাতে হাটহাজারীর সরকারহাটে একটি ক্লিনিকে মারা যান মা হাসিনা খাতুন (৫০)।

এর আগে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত হন গ্রিল ওয়ার্কশপের কর্মচারী ওবায়দুল্লাহ (২২) ও তার খালাতো ভাই সাইমন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ওবায়দুল্লাহকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টায় সিএনজি অটোরিকশাযোগে হাটহাজারীতে ডাক্তারের কাছে যাচ্ছিলেন হাসিনা খাতুন। তার ছেলে ওবায়দুল্লাহ মোটরসাইকেলে অটোরিকশার পেছনে ছিলেন। চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে আনোয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা মালবাহী কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলের।

পারিবারিক সূত্রে জানা গেছে, হাসিনা খাতুনের দুই ছেলে। ওবায়দুল্লাহ দুই ভাইয়ের মধ্যে ছোট। তিনি পশ্চিম ভুজপুর ৪ নম্বর ওয়ার্ড মাওলানা জালালের বাড়ির মরহুম আহমদ ছাফার স্ত্রী।

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো- ট ২৪৫১৮৭) জব্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার