গোপালগঞ্জে ফের উ ত্তে জ না, ১৪ ঘণ্টা পর আবারও কার*ফিউ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ PM

গোপালগঞ্জে ফের উ ত্তে জ না, ১৪ ঘণ্টা পর আবারও কার*ফিউ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৫ ০৬:৪১:২৯ PM

গোপালগঞ্জে ফের উ ত্তে জ না, ১৪ ঘণ্টা পর আবারও কার*ফিউ

ফাইল ফটো


গোপালগঞ্জে ১৪ ঘণ্টা শিথিল থাকার পর আবারও কারফিউর সময় বাড়ানো হয়েছে। জেলাটিতে আজ শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে আগামীকাল রোববার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত কারফিউ চলবে।

শনিবার (১৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন জানায়, রোববার সকাল ৬টায় কারফিউ সময় শেষ হওয়ার পর রাত ৮টা পর্যন্ত জেলায় ১৪৪ ধারা জারি থাকবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান ও পাবলিক পরিক্ষা এর আওতামুক্ত থাকবে।

এর আগে, আজ শনিবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলায় কারফিউ শিথিল করা হয়। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই নতুন করে কারফিউর সময় বাড়ানো হলো।

এদিকে, আজ কারফিউ শিথিলের আদেশের পর ধীরে ধীরে জেলার জনজীবন স্বাভাবিক হতে শুরু করে। রাস্তাঘাট ও বাজারে লোকসমাগম বাড়তে দেখা গেছে। পাশাপাশি গণপরিবহণ চলাচলও শুরু হয়েছে।

সবশেষ গতকাল শুক্রবার গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ানো হয়। ওইদিন সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত জেলায় কারফিউ চলে।

প্রসঙ্গত, গত বুধবার সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে জেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর জেলাটিতে প্রথমে ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়। এরপর থেকে পর্যায়ক্রমে কারফিউর সময় বাড়ানো হচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার