মেয়াদ উত্তীর্ণ কেক খেয়ে ৩০ শিশু অ সু স্থ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

মেয়াদ উত্তীর্ণ কেক খেয়ে ৩০ শিশু অ সু স্থ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৭/২০২৫ ১২:৫৭:০৯ পূর্বাহ্ন

মেয়াদ উত্তীর্ণ কেক খেয়ে ৩০ শিশু অ সু স্থ

ছবি : সংগৃহীত


বাগেরহাটের রামপালে মেয়াদ উত্তীর্ণ কেক খেয়ে অর্পা গ্লোরিয়াস কিন্ডারগার্টেনে ৩০ শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। শনিবার (১৯ জুলাই) বেলা ১১টায় উপজেলার ফয়লা বাজার এলাকায় কিন্ডারগার্টেনের শিক্ষক শান্তনু সরকারের জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের জন্য স্থানীয় মোড়ল স্টোর থেকে কেক আনা হয়।

জন্মদিনের ওই কেক খাওয়ার সাথে সাথে শিক্ষার্থীদের বমি শুরু হয়। পরে শিক্ষার্থীদের খাবার স্যালাইন খাওয়ানো হয় ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শিক্ষার্থীরা এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন কিন্ডারগার্টেন কতৃপক্ষ। কিন্ডারগার্টেন বন্ধ থাকলেও ওই শিক্ষার্থীরা শিক্ষক শান্তনু সরকারের কাছে প্রাইভেট পড়তে এসেছিল।

এদিকে খবর পেয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মিজ তামান্না ফেরদৌসী ঘটনাস্থল পরিদর্শন করেন। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কেক বিক্রেতা মোড়ল স্টোরের মালিক বেলাল মোড়লকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ওই দোকানে থাকা অবশিষ্ট কেক প্রকাশ্যে নষ্ট করার আদেশ দেন ইউএনও।

তিনি বলেন, খবর পেয়ে আমরা দোকানে অভিযান পরিচালনা করি। ওই দোকানে থাকা বেকারির তৈরি কেকে কোনো প্রকার মেয়াদ ছিল না। মেয়াদহীন কেক বিক্রির অপরাধে ওই দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কেক বা পণ্য বিক্রি না করতে আদেশ দেওয়া হয়েছে।

ইএনও আরও বলেন,অসুস্থ শিশুদের খোঁজ নেওয়া হয়েছে। তারা এখন সুস্থ রয়েছে। শিক্ষার্থীদের খাবার খাওয়ানোর বিষয়ে আরও বেশি সতর্ক থাকতে বলা হয়েছে কিন্ডারগার্টেনের শিক্ষকদের।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী