সিলেট-কুমিল্লা মহাসড়কে ৫ ঘণ্টার দু*র্ভোগ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ PM

সিলেট-কুমিল্লা মহাসড়কে ৫ ঘণ্টার দু*র্ভোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৭/২০২৫ ০১:৩৮:০৯ PM

সিলেট-কুমিল্লা মহাসড়কে ৫ ঘণ্টার দু*র্ভোগ

ছবি : সংগৃহীত


সিলেট-কুমিল্লা মহাসড়কে একটি কন্টেইনার ট্রেলার উল্টে সড়কজুড়ে পড়ে থাকে প্রায় পাঁচ ঘণ্টা। এতে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রবিবার সকাল সাড়ে ৫টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ভোর থেকেই সড়কে আটকে পড়ে শত শত পরিবহন। পরে একটি ভারী ক্রেন এনে কন্টেইনারটি সড়কের পাশে সরিয়ে রাখার পর যান চলাচল স্বাভা‌বিক হয়।

পুলিশ জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভারী কন্টেইনার ট্রেলার মহাসড়কে উল্টে পড়লে সড়ক‌টি সম্পূর্ণ বন্ধ হ‌য়ে যায়। অল্প সময়ের মধ্যে উভয় পাশে আটকে যায় অসংখ্য যানবাহন। ঘটনার পরপরই মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। কিন্ত সড়কজু‌ড়ে প‌ড়ে থাকায় ট্রেলার‌টি সরা‌নো ছাড়া অন্য বিকল্প ছিল না।

এ বিষয়ে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরভেজ আলী বলেন, আমরা সকাল ৬ টায় দুর্ঘটনার খবর পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি প্রায় ৪৫ টন ওজনের একটি কন্টেইনার ট্রেলার উল্টে পুরো সড়কে পড়ে থাকে। দু’টি ক্রেন দিয়ে এটি সরানোর চেষ্টা কর‌ছি। ধারণা করছি, চালক ঘুমের ঘোরে গাড়ি চালাচ্ছিলেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার