মাটিরাঙ্গায় বি জি বি-ই উ পিডি এফ গো লা গু লি, অস্ত্র ও গু লি উ দ্ধা র
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ PM

মাটিরাঙ্গায় বি জি বি-ই উ পিডি এফ গো লা গু লি, অস্ত্র ও গু লি উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৭/২০২৫ ০৩:৪৪:১৫ PM

মাটিরাঙ্গায় বি জি বি-ই উ পিডি এফ গো লা গু লি, অস্ত্র  ও গু লি উ দ্ধা র

ফাইল ফটো


খাগড়াছড়ির মাটিরাঙ্গার সীমান্তবর্তী তং এলাকায় বিজিবি ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় অভিযান চালিয়ে ২টি রাইফেল, ১টি পিস্তল, ১টি শর্টগান ও ১৬ রাউন্ড গুলিসহ অন্যন্য সরঞ্জামাদি উদ্ধার করে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে এ বিষয়ে বিজিবির যামিনী জোনের পক্ষ থেকে বিস্তারিত জানা যায়নি। বিজিবি ও স্থানীয় সুত্রে এ জানায়, মাটিরাঙ্গার সীমান্তবর্তী পুং পাড়া ইউনিয়নের তং পাড়া এলাকায় যামিনী পাড়া জোনের আওতাধীন বিজিবির একটি টহল দলের সাথে ইউপিডিএফ মূল সংগঠনের (প্রসীত) সাথে গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এসময় ঘটনাস্থলের আশপাশে অভিযান চালায় বিজিবি। ঘটনাস্থল থেকে রাইফেল, পিস্তল, শর্টগান, গুলিসহ ইউপিডিএফর ফেলে যাওয়া বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বিকেলে এ বিষয়ে বিজিবি যামিনী পাড়া জোন থেকে একটি ব্রিফিং করার কথা রয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার