অটোরিকশার ধা ক্কায় প্রা ণ গেলো দুই শিশুর
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ PM

অটোরিকশার ধা ক্কায় প্রা ণ গেলো দুই শিশুর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৭/২০২৫ ০৬:৫৪:৪৮ PM

অটোরিকশার ধা ক্কায় প্রা ণ গেলো দুই শিশুর

সংগৃহিত


নোয়াখালীর কোম্পানীগঞ্জে পৃথকস্থানে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় অসিম (১২) ও ইয়াসিন (৬) নামে দুই শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ও চরফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত অসিম চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাহাব উদ্দিনের ছেলে এবং ইয়াসিন চরফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আদর্শনগর এলাকার শহীদুল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তায় হাঁটার সময় একটি যাত্রীবাহী অটোরিকশা অসিমকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। একই সময় ইয়াসিন তার বাড়ির দরজার রাস্তায় দাঁড়িয়ে ছিল। আরেকটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সেও গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার