প্রথমে সন্তানকে হ ত্যা, পরে মায়ের আ ত্ম হ ত্যা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ PM

প্রথমে সন্তানকে হ ত্যা, পরে মায়ের আ ত্ম হ ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৭/২০২৫ ০৫:৪৭:০২ PM

প্রথমে সন্তানকে হ ত্যা, পরে মায়ের আ ত্ম হ ত্যা


লক্ষ্মীপুরের রায়পুরে বিবাহিত বড় মেয়ের সঙ্গে ঝগড়া করে এক শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যা করার পর মা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন—রায়পুর উপজেলার দক্ষিন চরবংশী ইউপির চরলক্ষি গ্রামের গিয়াস উদ্দিন মাঝি বাড়ির কৃষক সাহাবুদ্দিন মাঝির স্ত্রী তাসলিমা বেগম (৪০) ও মেয়ে মিতু আক্তার (২)।

পুলিশ ও স্থানীয়রা জানাযায়, প্রায় ৩ বছর আগে চরলক্ষি গ্রামের আবদুল করিমের ছেলে মাহফুজ আলমের সঙ্গে বড় মেয়ে সাবিনা আক্তারকে বিয়ে দেওয়া হয়। সেই সংসারে স্বামী সঙ্গে মনোমালিন্য চলে আসছে সাবিনা আক্তারের। এ নিয়ে শশুর পরিবারের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো বড় মেয়ে সাবিনা আক্তারের। 

গত এক মাস ধরে মা ও বড় মেয়ের ঝগড়া চলছে। মেয়েকে নিষেধ করার পরেও তিনি পরকিয়া বন্ধ করেননি। মঙ্গলবার সকালে মা-মেয়ের ঝগড়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে বসতঘরের পাশে ধান খেতে গিয়ে তাসলিমা বেগম তার এক শিশু কন্যার মুখে বিষ দিয়ে নিজেও পান করেন। 

এ সময় আশপাশের লোকজন লোকজন তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাসহ দুই বছরের শিশুকে মৃত ঘোষণা করেন।  খবর পেয়ে রায়পুর থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। 

রায়পুর থানার ওসি তদন্ত আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি দুঃখজনক। বড় মেয়ের পরকিয়ার কারণে মা ও শিশু সন্তান বিষ পানে আত্নহত্যা করেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার