সাজেকে আ ক স্মি ক পাহাড় ধ স, বিপাকে শত শত পর্যটক
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ PM

সাজেকে আ ক স্মি ক পাহাড় ধ স, বিপাকে শত শত পর্যটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৭/২০২৫ ০৪:০৪:৫৪ PM

সাজেকে আ ক স্মি ক পাহাড় ধ স, বিপাকে শত শত পর্যটক

সংগৃহিত


সাজেকে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে দিঘীনালা-খাগড়াছড়ির সঙ্গে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এ কারণে দুই পাড়ে আটকা পড়েছেন ৪২৫ পর্যটক। রাতে ভারী বর্ষণের ফলে এই ধস হয়েছে বলে জানা যায়।

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারির আক্তার।

সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, রাতের ভারী বর্ষণে সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ধস হয়েছে। এতে দিঘীনালা-খাগড়াছড়ির সঙ্গে যানচলাচল বন্ধ রয়েছে।

তিনি বলেন, ‘স্থানীয় মানুষদের মাটি সরানোর কাজে লাগিয়েছি। তবে ভারী যন্ত্রপাতি ও বুলডোজার ছাড়া এসব পাথর, গাছপালা সরানো সম্ভব নয়। বিষয়টি সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন ও বাঘাইছড়ি ইউএনও শিরিন আক্তারকে জানানো হয়েছে।’

এদিকে বাঘাইছড়ির ইউএনও শিরিন আক্তার জানান, বুধবার রাতে বাঘাইছড়িতে ভারী বর্ষণ হয়েছে। এতে সাজেক সড়কের অন্তত তিন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ফলে সাজেকের সঙ্গে বাঘাইছড়ি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে সাজেকে ৪২৫ জন পর্যটক আটকা পড়েছেন।

তিনি জানান, খবর পেয়ে দিঘীনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসন সড়কের মাটি সরানোর কাজ শুরু করেছে। বড় বড় পাথর সারাতে সময় লাগছে। সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। তারা কাজ শুরু করেছে। 

সড়কের মাটি সরানো হলেই পর্যটকরা ফিরতে পারবেন বলে জানান এই নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার