সন্তানকে আনতে গিয়ে প্রা ণ গেল লামিয়ার, শেষ বিদায় সাভারে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সন্তানকে আনতে গিয়ে প্রা ণ গেল লামিয়ার, শেষ বিদায় সাভারে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৭/২০২৫ ০৪:১৫:০৯ অপরাহ্ন

সন্তানকে আনতে গিয়ে প্রা ণ গেল লামিয়ার, শেষ বিদায় সাভারে

সংগৃহিত


মাইলস্টোন ট্রাজেডিতে নিহত লামিয়া আক্তার সোনিয়াকে চোখের জলে বিদায় জানিয়েছে এলাকাবাসী ও স্বজনরা। তার মৃত্যুতে শোকার্ত এলাকাবাসী। অশ্রু সজল নয়নে স্বজনরা।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে বাবার বাড়ি সাভারের বিরুলিয়ার ভাগ্নির বাড়িতে দাফন করা হয় তাকে।

এর আগে ডিএনএ টেস্টের মাধ্যমে সনাক্ত করা হয় পুড়ে যাওয়া লামিয়া আক্তার সোনিয়ার মরদেহ।সোনিয়া বাবা সাবেক ইউপি সদস্য বাবুল হোসেন জানান, মাইলস্টোন স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্রী মেয়ে জায়রাকে স্কুল থেকে আনতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন লামিয়া। দুর্ঘটনার দেড় ঘণ্টা পর জায়রাকে অক্ষত অবস্থায় সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে স্বজনদের কাছে তুলে দিলেও নিখোঁজ ছিলেন লামিয়া।

ঘটনার পর দুর্ঘটনাস্থলে লামিয়ার এনআইডি কার্ড কুড়িয়ে পান এক ব্যক্তি। তিনি জানান, লামিয়াকে দগ্ধ অবস্থায় সেনাবাহিনীর এক অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়েছিল মরদেহের পরিচয় শনাক্তের পর বাবুল বলেন, ‘লামিয়াকে এভাবে হারাব তা কখনো কল্পনাও করিনি।’

উল্লেখ্য, লামিয়া উত্তরার ১৮ নম্বর সেক্টরে স্বামী-সন্তান নিয়ে থাকতেন। সংসারের কাজের ফাঁকে প্রতিদিন স্কুল থেকে জায়রাকে আনা-নেওয়া ছিল তার নিত্যদিনের কাজ। 

তার স্বামী আমিরুল ইসলাম জনি বলেন, ‘এতদিন স্ত্রীকে খুঁজে পেতে আমরা পাগলপ্রায় ছিলাম। মেয়ে জায়রা মাকে খুঁজতে থাকে। তাকে কোনো জবাব দিতে পারি না।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী