জাজিরায় পারিবারিক কলহে স্ত্রীকে কু পি য়ে হ ত্যা, স্বামী আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

জাজিরায় পারিবারিক কলহে স্ত্রীকে কু পি য়ে হ ত্যা, স্বামী আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৭/২০২৫ ০৫:১৪:১৩ অপরাহ্ন

জাজিরায় পারিবারিক কলহে স্ত্রীকে কু পি য়ে হ ত্যা, স্বামী আ ট ক

ফাইল ফটো


শরীয়তপুরের জাজিরায় পারিবারিক কলহের জেরে স্ত্রী সোনাবান বিবিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী করিম মুন্সির বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম।

এর আগে, সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের বড় গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার বড় গোপালপুর এলাকার করিম মুন্সী ও সোনাবান বিবির দীর্ঘ ৫০ বছরের সংসার। তাদের সংসারে দুটি ছেলে সন্তান ছিল। এক বছর আগে ওই দুই সন্তান পরপর রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর থেকে স্বামী-স্ত্রী দুজনেই মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার রাতে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হলে স্ত্রী সোনাবান বিবিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠে স্বামী করিম মুন্সীর বিরুদ্ধে।বিষয়টি প্রতিবেশীরা জানতে পেরে পুলিশকে খবর দেয়। পরে নিহতের মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘাতক স্বামীকে আটক করে জাজিরা থানা পুলিশ।

জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী