মির্জাপুরে শিক্ষার্থীকে ধ র্ষ নে র অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রে প্তা র
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০৪ PM

মির্জাপুরে শিক্ষার্থীকে ধ র্ষ নে র অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৮/২০২৫ ০৫:১৫:৫৯ PM

মির্জাপুরে শিক্ষার্থীকে ধ র্ষ নে র অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রে প্তা র

সংগৃহিত


টাঙ্গাইলের মির্জাপুরে দ্বিতীয় শ্রেণির মাদ্রাসার শিক্ষার্থীকে পায়ুপথে ধর্ষনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক সাব্বির মিয়াকে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ। 

গতকাল শনিবার (২৩ নভেম্বর) সন্ধায় মির্জাপুর থানার উওর পাশে অবস্থিত  বাওয়ার কুমারজানী রোডের দারুল ফালাহ ক্যাডেট মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ল্যুইচ্ছা শিক্ষক সাব্বির মিয়া মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের ফিরিঙ্গিপাড়া গ্রামের সালাম মিয়ার ছেলে বলে জানা গেছে।

মাদ্রাসার শিশু শিক্ষার্থী নুর ইসলামের মাতা রুবিনা বেগম জানায়, মির্জাপুর থানা থেকে ২০০শ গজ দূরে বাওয়ার কুমারজানী রোডের দারুল ফালাহ ক্যাডেট মাদ্রাসার নুরানী বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্র নুর ইসলাম। সে চার তলায় আবাসিক কক্ষে থেকে পড়াশোনা করতো। 

গত এক সপ্তাহ আগে এই শিক্ষক নুরকে মাদ্রাসায় একা পেয়ে জোরপূর্বক টয়লেটের ভেতরে নিয়ে পায়ুপথে ধর্ষন করে। এই ঘটনার পর নুর ইসলাম অসুস্থ্য হয়ে পরে। পরে ঘটনাটি তার মাকে জানায়। সন্তানের এই অমানবিক অবস্থা কথা জানতে পেরে শিক্ষার্থীর মা রুবিনা বেগম বাদী হয়ে গতকাল শনিবার মির্জাপুর থানায় মামলা করেন।

য়ার মামলা নং ১৮, তারিখ-২৩-১১-২০২৪ ইং। মামলার পর গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ মাদ্রাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে মাদ্রাসার পরিচালক জুবায়ের হোসেন সাংবাদিকদের জানান, গতকাল শনিবার সন্ধায় মাদ্রাসায় পুলিশ আসার পর আমরা ঘটনাটি জানতে পেরেছি। ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ওই শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। 

মাদ্রাসার ভিতরে একজন শিশু শিক্ষার্থীর উপর এমন অমানবিক ঘটনার শিক্ষক সাব্বির মিয়াকে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছেন অভিভাবকসহ এলাকাবাসি।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে পায়ুপথে ধর্ষন একটি দন্ডনীয় অপরাধ। ঘটনার পর শিশুর মা রুবিনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার পর অভিযান চালিয়ে মাদ্রাসা শিক্ষক সাব্বির মিয়াকে গ্রেপ্তার করা  রোববার  আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা