চট্টগ্রামে অনুভূত মাঝারি মাত্রার ভূমিকম্প
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০৬ PM

চট্টগ্রামে অনুভূত মাঝারি মাত্রার ভূমিকম্প

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৮/২০২৫ ০৫:৪৪:৩৮ PM

চট্টগ্রামে অনুভূত মাঝারি মাত্রার ভূমিকম্প

পতীকী ছবি


চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৯। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ মৃদু ভূকম্পন অনুভূত হয়।

আবহাওয়া অফিসের ওয়্যারলেস সুপারভাইজার সঞ্জয় কুমার বিশ্বাস জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল সংলগ্ন সীমান্তবর্তী মিয়ানমার।

তবে চট্টগ্রামে মৃদু অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৪.৯।

চট্টগ্রাম সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের  কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কে অনেকেই বাসার বাইরে ছুটে আসেন।

জৈন্তাবার্তা / সুলতানা