চোখের সামনে মাকে হ ত্যা, ঘরের চৌকাঠে বসে কাঁ দ ছে ছেলে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

চোখের সামনে মাকে হ ত্যা, ঘরের চৌকাঠে বসে কাঁ দ ছে ছেলে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৫ ০৯:২৯:৩৯ অপরাহ্ন

চোখের সামনে মাকে হ ত্যা, ঘরের চৌকাঠে বসে কাঁ দ ছে ছেলে

ছবি : সংগৃহীত


ঘরের চৌকাঠের সামনে বসে অঝোরে কাঁদছে ৭ বছর বয়সী মেরাজ। মেরাজের চোখের সামনে তার মাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়েছেন বাবা। চোখের সামনে এমন নির্মমতা দেখে বাকরুদ্ধ হয়ে গেছে সে। রোববার (৩ আগস্ট) সকালে টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের জেলখানা মোড় এলাকায় একটি ভাড়া বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত গৃহবধূ কাকলি আক্তার (৩৫) উপজেলার মুচা‌রিয়া পাথার গ্রামের মৃত ছবুর মিয়ার মে‌য়ে। স্বামী-স্ত্রী ও দুই সন্তানসহ (এক ছেলে ও এক মেয়ে) জেলখানা মোড়ে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। অভিযুক্ত স্বামী মেহেদী হাসান ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। মেহেদী হাসান উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মেহেদী হাসান ও কাকলির মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। রোববার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে মেহেদী ছুরি দিয়ে কাকলির পিঠে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় কাকলিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূইয়া বলেন, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আসা‌মি গ্রেপ্তা‌রে পু‌লিশ তৎপর র‌য়ে‌ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী