বালুর গর্তে মিললো নি খোঁ জ দুই শিশুর ম র দে হ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

বালুর গর্তে মিললো নি খোঁ জ দুই শিশুর ম র দে হ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৮/২০২৫ ১১:৩৪:১৩ অপরাহ্ন

বালুর গর্তে মিললো নি খোঁ জ দুই শিশুর ম র দে হ

ছবি : সংগৃহীত


রংপুরের গঙ্গাচড়ায় নিখোঁজের একদিন পর বালুর গর্ত থেকে রোমান (৮) ও মারুফ (৭) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ডাঙ্গী পাইকান গ্রামে বালু উত্তোলনের গভীর গর্ত থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

রোমান পাইকান ডাঙ্গী গ্রামের আব্দুর রশিদের ও মারুফ নগরবন্দ পাইকান গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। এর আগে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০ টা থেকে নিখোঁজ ছিল দুই শিশু।

স্থানীয়রা জানান,  শিশু দুটি মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল। অনেক খুঁজেও তাদের পাওয়া যায়নি। এলাকাবাসীর সন্দেহ হওয়ায় বাড়ির পাশের আজহারুল ইসলামের বালুর পয়েন্টের গর্তে (বডিং) শিশুদের খুঁজতে যান তারা। গর্ত পানিতে পূর্ণ থাকায় গঙ্গাচড়া উপজেলা ফায়ার সার্ভিস অফিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগে রোমানের মরদেহ উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে একই গর্ত থেকে মারুফের মরদেহ উদ্ধার করেন।

পরে সেনাবাহিনীর সহায়তায় গঙ্গাচড়া থানা পুলিশ দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।

গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। খেলতে গিয়ে ওই দুই শিশু গর্তে পড়ে মারা গেছে কি না বা এর নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী