মাদারীপুরে ভিমরুলের কা ম ড়ে শিশুর মৃ ত্যু
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৪০ PM

মাদারীপুরে ভিমরুলের কা ম ড়ে শিশুর মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ০৪:৪৩:০০ PM

মাদারীপুরে ভিমরুলের কা ম ড়ে শিশুর মৃ ত্যু

ছবি:নিজস্ব


মাদারীপুরে ভিমরুলের কামড়ে আলিফা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। একইসঙ্গে, আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে আরও এক শিশু।

বুধবার (৬ আগস্ট) বিকেলে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যেরচর এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় জেলা শহরের  নিরাময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।নিহত আলিফা মধ্যেরচর এলাকার প্রবাসী রাজু মাতুব্বরের একমাত্র মেয়ে।

স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার মধ্যেরচর এলাকায় বাড়ির পাশের রাস্তায় অপর এক শিশুর সাথে খেলা করছিল আলিফা। এ সময় রাস্তার পাশে থাকা ভিমরুলের বাসা থেকে হঠাৎ ভিমরুল এসে শিশু দুটির সারা শরীরে কামড়ায়। পরে শিশুদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে এবং দ্রুত দুজনকে উদ্ধার করে জেলা শহরের নিরাময় হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। কিন্তু ভিমরুলের বিষক্রিয়ায় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শিশু আলিফার মৃত্যু হয়।

ভিমরুলের কামড়ে আহত অপর শিশুটি অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছে বলে জানা গেছে। তবে তাৎক্ষনিকভাবে নাম-ঠিকানা জানা যায়নি।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী