দৌলতদিয়া ইউনিয়ন যু ব লী গ নেতা গ্রে প্তা র
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

দৌলতদিয়া ইউনিয়ন যু ব লী গ নেতা গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৫ ০৩:৪৩:২১ অপরাহ্ন

দৌলতদিয়া ইউনিয়ন যু ব লী গ নেতা গ্রে প্তা র

ফাইল ফটো


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের নেতা সাইদুল ইসলাম ওরফে সাঈদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

জানা গেছে, গ্রেপ্তারকৃত সাইদুল ইসলাম ওরফে সাঈদ (৪৫) উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক। তিনি একই ইউনিয়নের ছাত্তার মেম্বারপাড়া গ্রামের ছরোয়ার মোল্লার ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি তিনি। বৃহস্পতিবার দিবাগত রাতে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গত বছরের ১০ ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করেন। এতে ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তারকৃত সাইদুল ইসলাম ওরফে সাঈদ ওই মামলার আসামি। তাকে শুক্রবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী