ট্রাভেল ব্যাগে লুকানো যুবকের খণ্ডিত দেহ উদ্ধার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

ট্রাভেল ব্যাগে লুকানো যুবকের খণ্ডিত দেহ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৫ ০৬:১৩:১১ অপরাহ্ন

ট্রাভেল ব্যাগে লুকানো যুবকের খণ্ডিত দেহ উদ্ধার

সংগৃহিত


গাজীপুরের টঙ্গীতে একটি ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত (আনুমানিক ৩৫) যুবকের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকার আঞ্চলিক সড়কের পাশ থেকে মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করে পুলিশ। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকালে টঙ্গীর স্টেশনরোড এলাকায় টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের পাশে একটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ব্যাগ থেকে দুর্গন্ধ ছড়ানো শুরু করলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগ খুলে এক যুবকের মরদেহের খণ্ডিত কয়েকটি অংশ উদ্ধার করে। 

পুলিশের প্রাথমিক ধারণা, আগে হত্যা করে কেউ আজ শুক্রবার ভোরে ব্যাগটি ঘটনাস্থলে রেখে গেছে।

পুলিশ কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। পরিচয় সনাক্ত করতে মরদেহের আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হবে। ঘটনার খবর পেয়ে গাজীপুর ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে।

সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান ফরিদুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী