২০ বছরের সাজা থেকে বাঁচতে ২৩ বছর পলাতক, অবশেষে ধরা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:২৬ PM

২০ বছরের সাজা থেকে বাঁচতে ২৩ বছর পলাতক, অবশেষে ধরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৫ ০৬:৪২:১৩ PM

২০ বছরের সাজা থেকে বাঁচতে ২৩ বছর পলাতক, অবশেষে ধরা

সংগৃহিত


বিশ বছরের সাজা থেকে বাঁচতে ২৩ বছর ধরে পলাতক থাকা এক আসামিকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকার ফার্মগেট এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জসিম উদ্দিন। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের শুল্যকিয়া গ্রামের ছায়েদুল হকের ছেলে।

পুলিশ জানায়, ১৯৯১ সালে জসিমের বিরুদ্ধে একটি জিআর মামলা হয়। সেই মামলায় ২০০২ সালে আদালত তাকে ২০ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তার এড়াতে তিনি নিজের নাম ও ঠিকানা পরিবর্তন করে গিয়াস উদ্দিন নামে ঢাকার একটি স্কুলে খণ্ডকালীন চাকরি করতেন।

হাতিয়া থানার উপ পুলিশ পরিদর্শক উপপরিদর্শক মিনহাজুল আবেদিন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় জসিমের আসল নাম-ঠিকানা শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

‘নেতিবাচক ক্যাপশনে’ শিক্ষিকার ভিডিও ভাইরাল করেন এক প্রবাসী তরুণ
তীব্র গরমের মধ্যেই সিলেটে ঝড় ও ব'জ্রবৃষ্টির পূর্বাভাস
জগন্নাথপুরে পাঁচ বছরের শিশুকে যৌ*ন নি*র্যাতনের অ*ভিযোগে চাচা আ*টক
জনকল্যাণে কাজ করলে মানুষ আজীবন মনে রাখে: সিসিক প্রশাসক
কিশোরীকে ধ*র্ষণচেষ্টার প্রধান আ*সামি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রে*প্তার
ওসমানীনগরে ভু*য়া ব্যাংক চালানে ইউএনওকে বিভ্রা*ন্তির চেষ্টা
আজমিরীগঞ্জে ভ*য়াবহ বিদ্যুৎ বি*ভ্রাট, জনজীবন বিপ*র্যস্ত
প্রযুক্তির নে*তিবাচক প্রভাব থেকে সন্তানদের বাঁ*চাতে হবে: এমপি এমরান
পদত্যাগের পর সরকারি বাসভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
সিলেটের শিক্ষিকা বিউটি পালের পাশে লেখক-শিক্ষক-সাংবাদিকরা