সারাদেশে পরিবহন ধ*র্মঘটের ডাক
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৪২ PM

সারাদেশে পরিবহন ধ*র্মঘটের ডাক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৮/২০২৫ ০২:১১:২৯ PM

সারাদেশে পরিবহন ধ*র্মঘটের ডাক

ছবি : সংগৃহীত


আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ৬টা থেকে ১৫ আগস্ট (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। এ সময় সারাদেশে সব ধরনের বাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।

সড়ক পরিবহন আইন সংশোধনসহ আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে যশোরে বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম।

পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত সড়ক পরিবহন আইন-২০১৮ একতরফাভাবে শ্রমিক ও মালিকদের বিরুদ্ধে প্রয়োগ করা হচ্ছে। বিশেষ করে আইনের ৯৮ ও ১০৫ ধারাসহ কিছু ধারা শ্রমিকদের জন্য অত্যন্ত অন্যায্য ও শাস্তিমূলক।

সংগঠনটি দীর্ঘদিন ধরে এ আইন সংশোধনের দাবি জানালেও সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে তারা ৭২ ঘণ্টার ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

ঘোষিত আট দফা দাবির মধ্যে রয়েছে- সড়ক পরিবহন আইন-২০১৮-এর সংশোধন, বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ৩০ বছরে উন্নীত করা, ফিটনেসের ভিত্তিতে পুরাতন গাড়ির চলাচল নিশ্চিত করা, দ্বিগুণ অগ্রিম আয়কর প্রত্যাহার, রিকন্ডিশন বাণিজ্যিক যানবাহন আমদানির মেয়াদ ১২ বছরে উন্নীত করা, দুর্ঘটনায় আটক গাড়ি ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় হস্তান্তরের ব্যবস্থা, মেয়াদোত্তীর্ণ যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন এবং মহাসড়কে তিন চাকার যানবাহনের জন্য পৃথক লেন চালু ও ড্রাইভিং লাইসেন্স দ্রুত সরবরাহের ব্যবস্থা।

পরিষদের নেতারা বলেন, সরকারের মূল লক্ষ্য যদি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ হয়, তবে যানবাহনের বয়স নয়, বরং ফিটনেস ও দূষণ নিরীক্ষার ভিত্তিতে গাড়ির উপযোগিতা নির্ধারণ করা উচিত। কারণ, পুরাতন গাড়িও নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে পরিবেশবান্ধবভাবে চলাচল করতে পারে। এ সময় পুরোনো গাড়ি নিয়ে পরিচালিত চলমান অভিযান স্থগিতেরও দাবি জানানো হয়।

সংগঠনের দাবি, বাজেটে প্রস্তাবিত দ্বিগুণ অগ্রিম আয়কর বাস্তবতাবিবর্জিত এবং ছোট-মাঝারি মালিকদের জন্য চরমভাবে চাপ সৃষ্টিকারী। অনেক গাড়ি ব্যাংক বা লিজিং প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত থাকায় প্রকৃত মালিকরা আয়কর সমন্বয়ের সুযোগ পান না, যা তাদের প্রতি বৈষম্যমূলক।

পরিবহন মালিক-শ্রমিকদের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, দাবি বাস্তবায়নে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

খুলনা বিভাগের সভাপতি আনিসুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহিম বক্স দুদু এবং মালিক-শ্রমিক ঐক্য পরিষদ বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন