নরসিংদীতে নবজাতক চু*রির ১২ ঘণ্টা পর উ দ্ধা র
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৭ PM

নরসিংদীতে নবজাতক চু*রির ১২ ঘণ্টা পর উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৮/২০২৫ ০৪:৪৪:২৬ PM

নরসিংদীতে নবজাতক চু*রির ১২ ঘণ্টা পর উ দ্ধা র

পতীকী ছবি


নরসিংদীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়ার ১২ ঘণ্টা পর একদিন বয়সী নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে রায়পুরা উপজেলার রাজাবাড়ী গ্রাম থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। এ সময় ফাতেমা বেগম নামের এক নারীকে আটক করা হয়।আটক ফাতেমা বেগম রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের রাজাবাড়ি এলাকার মোখলেছুর রহমানের মেয়ে ও শিবপুরের কুমারটেক এলাকার মো. সিরাজুল ইসলামের স্ত্রী।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, নবজাতক চুরির পর হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নবজাতক উদ্ধার ও অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে রাতে রাজাবাড়ি গ্রামের ফাতেমা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নবজাতকসহ ফাতেমা বেগমকে আটক করা হয়। পরে রাতেই নবজাতককে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়েছে। এ সময়, পরিবারের অভিযোগের ভিত্তিতে চুরিতে অভিযুক্ত ফাতেমা বেগমের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।এর আগে, রোববার দুপুর ২টার দিকে নরসিংদী শহরের বাসাইলের ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে নবজাতক চুরির ঘটনা ঘটে। ওই নবজাতক জেলার শিবপুর উপজেলার বাড়ৈআলগী এলাকার সিএনজি চালক শরীফ মিয়া দম্পতির।স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণেই এই চুরির ঘটনা ঘটেছে। 

স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ জানান, শরীফ মিয়ার স্ত্রী মিথিলা গত শনিবার (০৯ অগাস্ট) বিকেলে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে সন্তান জন্ম দেন। রোববার দুপুরে হাসপাতালের কেবিন থেকে নবজাতকটি নিখোঁজ হলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী