ছেলের জন্মদিনে পরীমণির জমকালো আয়োজন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ AM

ছেলের জন্মদিনে পরীমণির জমকালো আয়োজন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৮/২০২৫ ০৭:২৭:২৬ PM

ছেলের জন্মদিনে পরীমণির জমকালো আয়োজন

ছবি : সংগৃহীত


গত রোববার তিন বছর পূর্ণ করল ঢাকাই চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। তাই ছেলের তৃতীয় জন্মদিন উপলক্ষ্যে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন পরীমণি। যার কিছু বিশেষ মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন এই চিত্রনায়িকা।

মঙ্গলবার বিকেলে ফেসবুকে টিজার আকারে এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন পরীমণি। সেখানে দেখা যায় এক মনোমুগ্ধকর, রঙিন আয়োজন; যা ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

ভিডিওতে দেখা যায়, ছেলের জন্মদিনের সেই ইভেন্টে ছিলো মেরুন ও পার্পেল থিমের এক আভিজাত্যের ছোঁয়া। নাচ-গানে ভরা এই অনুষ্ঠানটিতে বিশেষভাবে উপস্থাপন করতে দেখা যায় পরীর দুই ডানা তথা ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মকে; দেখা যায় কেক কাটার আয়োজনও।

এছাড়াও বেশ কিছু তারকাদেরও অংশ নিতে দেখা যায় সেই অনুষ্ঠানে। সেই আয়োজনেরই টিজার প্রকাশ করে ক্যাপশনে পরীমণি লেখেন, ‘শিগগিরই আসছে।’

২০২২ সালে পরীমণি ও শরীফুল রাজের সংসারে জন্ম নেয় শাহীম মুহাম্মদ পূণ্য। এরপর দম্পতির বিচ্ছেদের পর ছেলেকে একাই পালন করছেন পরীমণি। গত বছর তিনি একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন। বর্তমানে দুই সন্তান ও পেশাগত জীবনের ব্যস্ততার মধ্যেই কাটছে পরীমণির দিনগুলো, যার ছোট ছোট মুহূর্ত শেয়ার করে তিনি ভাগ করে নেন ভক্তদের মাঝে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ