সংগৃহিত
কাউনিয়ায় স্ত্রীর সাথে অভিমান করে মোখলেছুর রহমান (২২) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার হারাগাছ ইউনিয়নের পল্লীমারি গ্রামের মোঃ রফিকুল ইসলামের পুত্র মোখলেছুর রহমান (২২) স্ত্রী উপর অভিমান করে মঙ্গলবার রাতে বিষপান করে অসুস্থ হয়ে পড়ে।
পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে প্রথমে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন, বুধবার সকালে মৃত্যুবরণ করেন।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ বলেন ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
জৈন্তাবার্তা / সুলতানা




