একই পরিবারের চারজনের ম*রদেহ উদ্ধার
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৬ PM

একই পরিবারের চারজনের ম*রদেহ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৮/২০২৫ ১২:৪৪:৫৩ PM

একই পরিবারের চারজনের ম*রদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত


রাজশাহীর পবা উপজেলায় একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার পারিলা ইউনিয়নের বামন শিখর এলাকায় নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীটি।

নিহতরা হলেন- মিনারুল ইসলাম, তার স্ত্রী মনিরা বেগম, ছেলে মাহিম এবং দেড় বছর বয়সী মেয়ে মিথিলা। মাহিম খড়খড়ি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

ঘটনাস্থল থেকে মিনারুলের লেখা একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ। যেখানে ঋণের চাপে পরিবারের সবাইকে মেরে পরে নিজে আত্মহত্যা করার কথা লিখেছেন তিনি।

স্থানীয়রা জানান, চারজনের মধ্যে উত্তরের ঘর থেকে মা-মেয়ের এবং দক্ষিণের ঘর থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে মিনারুলের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় পাওয়া যায়।

মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, মানসিক হতাশা ও ঋণের চাপের কারণে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মরদেহ উদ্ধারের সময় সেখান থেকে একটি চিঠি উদ্ধার করার কথা জানায় পুলিশ। ওই চিঠিতে মিনারুল লিখেছেন, 'আমরা চারজন পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, আর দেখা হবে না, খোদা হাফেজ। আমি মিনারুল নিচের যেসব কথা লেখব, সব আমার নিজের। চলে জাছি (যাচ্ছি) এই কারণে, আমরা চারজন একসাতে (একসঙ্গে) মারা জাবো (যাবো)। এই মরার জন্য কারও কোনো দোষ নেই।'

চিঠিতে আরও লেখা ছিল, 'আমি নিজ হাতে সবাকে (সবাইকে) মারলাম এই কারণে যে আমি একা জদি (যদি) মরে যাই তাহলে আমার বো (বৌ), ছেলে, মেয়ে কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম রেনের (ঋণের) দায়ে আর খাওয়ার অভাবে। এত কষ্ট আর মেনে নিতে পারছি না। তাই আমাদের বেচে (বেঁচে) থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো হলো। কারও কাছে কিছু চাইতে হবে (না)। আমার জন্নে (জন্য) কাওকে (কাউকে) মানুষের কাছে ছোট হতে হবে (না)। আমার বাবা আমার জন্য অনেক লোকের কাছে ছোট হয়েছে আর হতে হবে না। চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভাল থাকবেন। ধন্যবাদ।'

মিনারুলের শ্বশুর আব্দুল মালেক বলেন, মিনারুল কৃষিকাজ করতো। তার ঋণ ছিল। তারা মাটির ঘরে বসবাস করত।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী