মর্মান্তিক সড়ক দু র্ঘ ট না য় প্রা ণ গেল মা-ছেলের
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৮ PM

মর্মান্তিক সড়ক দু র্ঘ ট না য় প্রা ণ গেল মা-ছেলের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৮/২০২৫ ০৫:০০:০৩ PM

মর্মান্তিক সড়ক দু র্ঘ ট না য় প্রা ণ গেল মা-ছেলের

সংগৃহিত


বিরামপুরে মোটরসাইকেল থেকে পড়ে মা ও শিশু নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌরশহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কোহিনুর বেগম (২৭) ও তার ছেলে রিশাত কাইফ (২ মাস)। কোহিনুর বেগম উপজেলার ধানঘরা এলাকার গোলাম রব্বানীর স্ত্রী। তিনি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সন্তান রিশাত কাইফকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন। পথে বিরামপুর শহরের সোনালী ব্যাংকের সামনে একটি অটোরিকশার ধাক্কায় স্ত্রী ও সন্তান দিনাজপুর-গোবিন্দঞ্জ আঞ্চলিক মহাসড়কে ছিটকে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই কোহিনুর ও ছেলে কাইফের মৃত্যু হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মা ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী